গন্তব্য.. জান্নাত না হয় জাহান্নাম
মানুষ হয় জান্নাতের জন্য, না হয় জাহান্নামের জন্য
নেই বিকল্প কোনো পথ অথবা ঠিকানা
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত ও জাহান্নাম
উভয়ের পথ চিনিয়েছেন
জান্নাতের প্রতি আহ্বান করেছেন
জাহান্নাম থেকে করেছেন সতর্ক
আমাদের মন আর শয়তান আমাদেরকে
জাহান্নামের দিকে টানে
জান্নাত ভুলিয়ে দেয়
ভুলিয়ে দেয় জান্নাতের আমল ও কাজসমূহ
অথবা জান্নাতের আমলে অলসতার আহ্বান করে
নানান টাল-বাহানা করে!
জাহান্নামের কাজে আকর্ষণ দেখায়
জান্নাতের পথে কষ্ট-ক্লেশ আছে
কিন্তু গন্তব্য চির আনন্দের
এটি চিরকালের সফলতা!
জাহান্নামের পথে আনন্দ-উল্লাস আছে
কিন্তু গন্তব্য চির কষ্টের এটা চিরকালের বিফলতা!
যেকোনো এক পথের পথিক হয়ে চলে গন্তব্যে পৌঁছাব আমরা
আর মৃত্যুর ঠিক পর-পরই সেই গন্তব্য দেখব আমরা
সত্য যে কে বলেছে
আল্লাহ ও তাঁর রাসূলগণ নাকি শয়তান ও তার দলবল
খুব শীঘ্রই সেটি নজরে আসবে
সঠিক ও সফলতার পথ চলার জায়গা হলো
এই দুনিয়া, এখানকার জীবন।
মৃত্যুর পর কিন্তু এই দুনিয়ায় ফেরার
বা তওবা করার আর কোনো পথ
বা সুযোগ একদমই থাকবে না!
অতএব আজই সিদ্ধান্ত নিন..
আপনি কোন্ পথের পথিক হবেন?
ভিডিও বিষয়ক যেকোনো প্রশ্ন/মন্তব্য করুন:
bnmedia.islaminlife.com/contact-us
আমাদের সাইটসমূহ ও ম্যাগাযিন:
বাংলা সাইট: islaminlife.com/bn
ইংরেজী সাইট: islaminlife.com
ইংরেজী ত্রৈমাসিক ম্যাগাযিন: islaminlife.com/magazines
…
