১০টি গুরুত্বপূর্ণ উপদেশ

১০টি গুরুত্বপূর্ণ উপদেশ

পাপ কোনো না কোনোভাবে মনের শান্তি বিনষ্ট করতে থাকে। উসমান رضي الله عنه

আখেরাতে মীযানে তোমার আমল ওজন হওয়ার আগে দুনিয়াতে নিজেই নিজ আমলের হিসাব করে নাও। উমর رضي الله عنه

পরনিন্দা শ্রবণকারী ব্যক্তি সেই অপকর্মের সমান শরীকদার বিবেচিত হয়ে থাকে। আলী رضي الله عنه

খুব মজুবত ইমারত নির্মাণ করে নিশ্চিন্ত হয়ে রয়েছ, অথচ মৃত্যু তোমার পশ্চাতেই লেগে আছে। হাসান বসরী رحمة الله عليه

অন্যের সামনে হাত পাতার চাইতে যে কোনো প্রকার তুচ্ছ পেশার মর্তবা অনেক বেশি। উসমান رضي الله عنه

হালাল মালের ফল হচ্ছে উদারতা, ইলমের ফল হচ্ছে নেক আমল এবং ইখলাসের ফল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। উসমান رضي الله عنه

যে ব্যক্তি বেশি কথা বলে, স্বভাবতঃই সে কম বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে। ইবনে সীনা رحمة الله عليه

সর্বাপেক্ষা কঠিন হচ্ছে আত্মার রোগ। ইবনে সীনা رحمة الله عليه

নিজের ইচ্ছা ও আগ্রহ পূরণ করার নাম দ্বীন নয়; বরং দ্বীন হল আল্লাহ তাআলা ও তাঁর রাসূল ﷺ-এর আনুগত্য ও অনুসরণের নাম।

গুনাহ্ হয়ে যাচ্ছে বলে ইস্তেগফার ও তওবা করা যেন বন্ধ না হয়ে যায়। ইস্তেগফার ও তওবার দ্বারা নেক আমলের স্পৃহা বাকি থাকে ও গুনাহ্ থেকে পরবর্তীতে বাঁচা সহজ হয়।


ভিডিও বিষয়ক যেকোনো প্রশ্ন/মন্তব্য করুন:
bnmedia.islaminlife.com/contact-us

আমাদের সাইটসমূহ ও ম্যাগাযিন:
বাংলা সাইট: islaminlife.com/bn
ইংরেজী সাইট: islaminlife.com
ইংরেজী ত্রৈমাসিক ম্যাগাযিন: islaminlife.com/magazines


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই ক্যাটাগরির আরো ভিডিও